বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টের পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা আড়াই লাখের বেশি মার্চেন্ট পয়েন্ট থেকে এখন বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন গ্রাহকরা। ফলে সহজে ও ঝামেলাহীনভাবে বিল পরিশোধের সুযোগ আরো বিস্তৃত হলো।
বর্তমানে বিকাশ অ্যাপের ‘পে বিল’ আইকন থেকে প্রায় সব সরকারি প্রতিষ্ঠানের ইউটিলিটি বিল দেয়া যাচ্ছে। পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশের সাড়ে তিন লাখ এজেন্ট পয়েন্ট থেকেও বিদ্যুৎ বিলসহ বিভিন্ন সেবার বিল পরিশোধ করতে পারছেন গ্রাহকরা। এখন এর সঙ্গে যুক্ত হওয়া আড়াই লাখ মার্চেন্ট পয়েন্ট থেকে বিদ্যুৎ বিল দেয়ার এ সুযোগ গ্রাহককে বাড়তি স্বাচ্ছন্দ্য দেবে।
বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ভূমি সেবা, পাসপোর্টসহ বিভিন্ন সেবার সরকারি ফি এবং ইন্টারনেট, টিভি ইত্যাদিসহ প্রায় সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করার সবচেয়ে বড় প্লাটফর্ম বিকাশ।
প্রতিনিয়ত আরো নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলারের তালিকায়। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশবান্ধব ডিজিটাল রসিদও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।—বিজ্ঞপ্তি