ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক পণ্য উপহার পেলেন চট্টগ্রামের এক গৃহিণী

উপহারসামগ্রীর তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য।

ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এসি, টিভি, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৫’-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় এসব পণ্য উপহার পান তিনি। সম্প্রতি চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে রীমার হাতে উপহারসামগ্রী তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান। এ সময় ওয়ালটনের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং পরিবেশক প্রতিষ্ঠান ইলেকট্রনিকস বাজারের স্বত্বাধিকারী এসএম জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

উপহারসামগ্রীর তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য।

উল্লেখ্য, শীত মৌসুমকে কেন্দ্র করে চলতি বছরের ১৭ অক্টোবর থেকে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৫’ শুরু করেছে ওয়ালটন। ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই ‘হাউজফুল অফার’-এর আওতায় ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার।

আরও