কম মূল্যের মডেল ওয়াই উৎপাদন পেছাল টেসলা

বহুল প্রতীক্ষিত সাশ্রয়ী বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ‘মডেল ওয়াই’-এর উৎপাদন পিছিয়ে দিয়েছে টেসলা।

বহুল প্রতীক্ষিত সাশ্রয়ী বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ‘মডেল ওয়াই’-এর উৎপাদন পিছিয়ে দিয়েছে টেসলা। ‘ই৪১’ কোডনেমে পরিচিত মডেলটির উৎপাদন চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) যুক্তরাষ্ট্রে শুরুর কথা ছিল। কিন্তু সে পরিকল্পনা তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) কিংবা আগামী বছরের শুরু পর্যন্ত পিছিয়ে গেছে। ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে গাড়িটির ২ লাখ ৫০ হাজার ইউনিট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে টেসলা। এদিকে গাড়ি বিক্রি ও বাজারে টেসলার শেয়ারদর কমে যাওয়ার মাঝে মডেল ওয়াইয়ের বিলম্ব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খবর ও ছবি রয়টার্স

আরও