ইউরোপে সাশ্রয়ী এয়ারলাইন চালুর পরিকল্পনা বিএর

ইউরোপে স্বল্প দূরত্বে চলাচলের জন্য নতুন একটি উড়োজাহাজ পরিষেবা চালুর কথা ভাবছে ব্রিটিশ এয়ারওয়েজ। এর মাধ্যমে তুলনামূলক কম খরচে যাত্রীসেবার ব্যবস্থাও করা যাবে। আকাশপথে ভ্রমণে মহামারীর প্রভাব কাটিয়ে ওঠার পর এখন রায়ানএয়ার ও ইজিজেটের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় ব্রিটিশ এয়ারওয়েজ। খবর সিএনএন

ইউরোপে স্বল্প দূরত্বে চলাচলের জন্য নতুন একটি উড়োজাহাজ পরিষেবা চালুর কথা ভাবছে ব্রিটিশ এয়ারওয়েজ এর মাধ্যমে তুলনামূলক কম খরচে যাত্রীসেবার ব্যবস্থাও করা যাবে আকাশপথে ভ্রমণে মহামারীর প্রভাব কাটিয়ে ওঠার পর এখন রায়ানএয়ার ইজিজেটের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় ব্রিটিশ এয়ারওয়েজ খবর সিএনএন

ভ্রমণবিষয়ক ওয়েবসাইট হেডফরপয়েন্টস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সিন ডয়েল বলেন, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে পরিচালিত দূরপাল্লার উড়োজাহাজ পরিষেবার পাশাপাশি অনেকটা সাবসিডিয়ারি হিসেবে সেবা চালু করতে চায় তারা তিনি আরো বলেন, সবকিছু ঠিক থাকলে ২০২২ সাল নাগাদ স্বল্প দূরত্বের পরিষেবাগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হবে

ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপের মালিকানাধীন পরিষেবার একজন মুখপাত্র বলেন, গ্যাটউইক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বের উড়োজাহাজ পরিষেবা চালানোর জন্য শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা চলছে তবে বিষয়ে এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি

অবশ্য বড় বড় উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠানের মধ্যে আগে থেকেই স্বল্প দূরত্বের পথে স্বল্প খরচের পরিষেবা চালুর প্রবণতা ছিল এর আগে ১৯৯৮ সালে গো ফ্লাই নামে স্বল্প খরচের একটি পরিষেবা চালু করে ব্রিটিশ এয়ারওয়েজ এটি মূলত লন্ডনের বাইরের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করত চার বছর পরে ইজিজেট এটি কিনে নেয়, যা এখন গ্যাটউইকের বাইরে পরিচালিত বৃহত্তম উড়োজাহাজ পরিষেবা সংস্থা

মহামারীর কারণে গত ১৮ মাসে আকাশপথে ভ্রমণের ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার বিষয়টি ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপকে মন্দার মুখোমুখি করে ভ্রমণকারীর সংখ্যা কমে যাওয়ায় লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি এমন পরিস্থিতিতে স্বল্প খরচের নতুন পরিষেবার কথা ভাবতে শুরু করে তারা

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মৌসুমে মহামারীর ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠেছে স্বল্প খরচের পরিষেবা রায়ানএয়ার ইজিজেট প্রাক-মহামারী কালের ৬০ থেকে ৮০ শতাংশই পুনরুদ্ধার হয়েছে তাদের, যা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপের চেয়ে ৪৫ শতাংশ বেশি

এমন পরিস্থিতিতে এসব পরিষেবার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপের ব্রিটিশ এয়ারওয়েজ এমনকি স্বল্প খরচের উড়োজাহাজ চালানোর জন্য পাইলটদের সঙ্গে আলোচনাও চলছে তাদের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাইলটদের সংগঠন দ্য ব্রিটিশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন (বিএএলপিএ) সংগঠনটির সাধারণ সম্পাদক মার্টিন চক বলেন, ব্রিটিশ এয়ারওয়েজের নতুন করে স্বল্প খরচের পরিষেবা চালুকে আমরা স্বাগত জানাই স্বভাবতই এখন তাদের আরো বেশি পাইলট প্রয়োজন হবে ফলে আমাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে

এমন সময় ব্রিটিশ এয়ারওয়েজ সিদ্ধান্ত নিল যখন সরকারের দেয়া ফারলং স্কিমের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ফলে ছুটিতে থাকা কর্মীদের কাজে ফেরাতে হবে তাদের যদিও প্রতিষ্ঠানটি বলছে, এখনো তাদের আর্থিক অবস্থা এমন হয়নি যে পুরনো কর্মীদের কাজে ফেরানো যেতে পারে তাই আয় বাড়াতে স্বল্প দূরত্বের পথে কম খরচের পরিষেবা চালুর পরিকল্পনা করেছে তারা

আরও