বিশ্বের শীর্ষ সেলাই মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজি বাংলাদেশের বাজারে তাদের সর্বশেষ উদ্ভাবন সি৫সি ওভারলক মেশিন নিয়ে এসেছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মো. হাতেম। এছাড়া গার্মেন্টস শিল্পের শীর্ষ ব্যক্তিত্ব, কারখানা মালিক ও বিভিন্ন অংশীজন অনুষ্ঠানে অংশ নেন। উচ্চ দক্ষতা ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির সি৫সি ওভারলক মেশিনটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে উৎপাদনশীলতা বাড়াতে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সহায়ক হবে। অনুষ্ঠানে মেশিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর লাইভ ডেমোনেস্ট্রেশন ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।