স্টেট ডিপার্টমেন্টের ১,৩৫০ জনের বেশি কর্মী ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ঢেলে সাজাতে স্টেট ডিপার্টমেন্টের ১ হাজার ৩৫০ জনের বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ঢেলে সাজাতে স্টেট ডিপার্টমেন্টের ১ হাজার ৩৫০ জনের বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মধ্যে ১ হাজার ১০৭ জন সিভিল সার্ভিস ও ২৪৬ জন ফরেন সার্ভিসের কর্মকর্তা। নোটিস ও স্টেট ডিপার্টমেন্টের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ফলে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেয়াসহ প্রায় তিন হাজার জন কর্মীর চাকরি চলে যাচ্ছে। সমালোচকদের মতে, এতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রশাসনের দাবি, মূল কূটনৈতিক লক্ষ্যে জোর দিতেই সিদ্ধান্তটি নেয়া। খবর ও ছবি রয়টার্স

আরও