সরাসরি ক্রয় পদ্ধতিতে অর্থাৎ কোনো দরপত্র ডাকা ছাড়াই কাজটি পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানটি। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগে দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টার্মিনাল স্থানান্তরের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা। প্যাকেজের আওতায় প্রায় ৪ হাজার ১২ বর্গমিটার প্লাটফর্ম ঢালাই ও টাইলস বসানো, ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষ, পার্টিশন এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রংপুর অঞ্চলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে নয়টি ৩৩/১১ কেভি এআইএস সাবস্টেশন আপগ্রেডেশনের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৪১ কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৭৫ টাকা। যৌথভাবে কাজটি পেয়েছে অ্যাডেক্স করপোরেশন লিমিটেড (এসিএল) এবং অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড জেভি।
অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্যাকেজ নম্বর সিআইবি-২-প্যান-ডব্লিউ-৩০-এর ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ১১০ কোটি টাকা। ভ্যারিয়েশন বাবদ অনুমোদন দেয়া হয়েছে ৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৮ টাকা, যা মূল চুক্তিমূল্যের ৫ দশমিক ৫৪ শতাংশ বেশি। এর ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১১৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৮ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।