গত মাসে যুক্তরাজ্যে গড় সম্পত্তির মূল্য নতুন উচ্চতায় পৌঁছে। ইউকে হ্যালিফ্যাক্স হাউজ প্রাইস ইনডেক্স অনুসারে, এ সময় সম্পত্তির মূল্য ছিল ২ লাখ ৯৯ হাজার ১৩৮ পাউন্ড। ডিসেম্বরে বাড়ির দাম দশমিক ২ শতাংশ কমলেও জানুয়ারিতে ওই মাসের তুলনায় বেড়েছে দশমিক ৭ শতাংশ। তবে বার্ষিক ভিত্তিতে বেড়েছে ৩ শতাংশ। দাম বাড়ার প্রধান কারণ ছিল ক্রেতাদের মধ্যে বাড়ি কেনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাড়া। কারণ আগামী এপ্রিলে দেশটিতে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স (এসডিএলটি) মওফুকের সময়সীমা শেষ হবে, যার প্রভাব বেশি পড়বে প্রথমবার বাড়ি কিনছেন এমন ক্রেতাদের ওপর। খবর দ্য গার্ডিয়ান