আকিজ সিরামিকস ঢাকার সাভারের শিমুলতলায় নতুন এক্সক্লুসিভ শোরুম চালু করেছে। আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন গতকাল মেসার্স ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি নামের শোরুমটি উদ্বোধন করেন। আকিজ সিরামিকসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আকিজবশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ; আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক; রোসার সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজাউল ইসলাম সিদ্দিকী; আকিজবশির গ্রুপের হেড অব মার্কেটিং মোহাম্মদ হোসেন শাহ নেওয়াজ এবং শোরুমের স্বত্বাধিকারী কাজী মো. জাকারিয়া শিবলু উপস্থিত ছিলেন। এছাড়া গ্রুপের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
শোরুমটিতে আকিজ সিরামিকসের টাইলসের পাশাপাশি রোসার স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার এবং আকিজ ডোরের দরজার সংগ্রহ প্রদর্শন করা হচ্ছে। আধুনিক আলোকসজ্জা, ফার্নিচার ও প্রদর্শন ব্যবস্থার সমন্বয়ে শোরুমটি সাজানো হয়েছে।
বর্তমানে দেশজুড়ে আকিজ সিরামিকসের দুই শতাধিক এক্সক্লুসিভ শোরুম রয়েছে। সাভারের নতুন শাখার মাধ্যমে ঢাকা ও আশপাশের এলাকার ক্রেতাদের কাছে পণ্য ও সেবা আরো সহজে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘পারফেকশনের অঙ্গীকার’ বাস্তবায়নের ধারাবাহিকতায় শোরুম নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি টানা সাতবার ‘বেস্ট ব্র্যান্ড’ এবং দুবার ‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেয়েছে।