ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে প্রতারকের ফোন পান এনবিআর চেয়ারম্যানও

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা অনলাইন রিটার্নকে পপুলার করছি। এখানে প্রতারণার কোনো সুযোগ নাই।’

ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেয়ার জন্য নিজেই প্রতারকের ফোন কল পান বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘অডিটকে কেন্দ্র করে শুধু ট্যাক্স অফিসের লোকজন না, মাঝখানে একটা প্রতারক শ্রেণীও তৈরি হয়েছে। আমিই ফোন পাই যে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন? আমি অমুক বলছি, আপনি কি ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়েছেন? আমার সঙ্গে যোগাযোগ করেন। আপনি একটু আসেন, প্রতারক, অ্যাবসুলেটলি প্রতারক। এজন্য আমরা টোটালি ফিজিক্যাল অডিট সিলেকশন বন্ধ করে দিয়েছি। যা হবে অটোমেটেড।’ সেজন্য অনলাইন রিটার্নকে প্রমোট করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৮ মার্চ) এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা অনলাইন রিটার্নকে পপুলার করছি। এখানে প্রতারণার কোনো সুযোগ নাই। কোনো কোনো দুর্বল মানুষ, যাদের ভয়েস কম, তাদের প্রতি বছর অডিটে পড়তে হয়। আবার এমনো মানুষ আছেন, যাকে কখনো অডিটের জন্য ডাকা হয় না। এটা চরম বৈষম্য। যে ৮০ লাখ টিআইএনধারী রিটার্ন দিচ্ছেন না, তাদেরকে নোটিস করতে বলেছি। তাদেরকে খুঁজতে বলেছি। তাদের ব্যাংক সার্চ দিতে বলেছি। তাদের যাবতীয় খবর নিতে বলেছি। তাদের এনআইডি তো আমাদের কাছে আছে।’

আরও