সপ্তাহজুড়ে জাপানি রাবারের দাম বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ

থাইল্যান্ডে বৈরী আবহাওয়ার প্রভাবে প্রাকৃতিক রাবারের সরবরাহ বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষে গত সপ্তাহজুড়ে জাপানি রাবারের দাম বেড়েছে প্রায় ১ দশমিক ৭ শতাংশ।

থাইল্যান্ডে বৈরী আবহাওয়ার প্রভাবে প্রাকৃতিক রাবারের সরবরাহ বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষে গত সপ্তাহজুড়ে জাপানি রাবারের দাম বেড়েছে প্রায় ১ দশমিক ৭ শতাংশ। পাশাপাশি সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) দামের ঊর্ধ্বগতিও এর পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগামী বছরের মে মাসে সরবরাহ চুক্তিতে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে প্রাকৃতিক রাবারের দাম বেড়েছে কেজিপ্রতি ১ দশমিক ২ ইয়েন বা দশমিক ৪ শতাংশ। এ সময় প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩৩০ দশমিক ৮ ইয়েনে (প্রায় ২ ডলার ১০ সেন্ট)।

ইউতাকা ট্রাস্টি সিকিউরিটিজের বিশ্লেষক জিওং গু বলেন, ‘‌থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত সরাসরি উৎপাদনের চেয়ে বেশি উদ্বেগ তৈরি করছে পরিবহন ও শিল্প কার্যক্রমে সম্ভাব্য বিঘ্নে। এছাড়া থাইল্যান্ডের বিরূপ আবহাওয়াও প্রাকৃতিক রাবার সরবরাহের জন্য হুমকি হয়ে উঠছে।’

আরও