দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী গুগলের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের এআই চিপ ভাড়া নিতে চুক্তি করেছে মেটা প্লাটফর্মস। কয়েক বছর মেয়াদি এ চুক্তির আওতায় গুগলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি টিপিইউ বা টেনসর প্রসেসিং ইউনিট ব্যবহারের সুযোগ পাবে মেটা। বর্তমানে এআই হার্ডওয়্যারে এনভিডিয়ার একক আধিপত্য থাকলেও সাশ্রয়ী বিকল্প হিসেবে গুগল নিজস্ব টিপিইউ তৈরি করেছে। খবর অ্যান্ড্রয়েড হেডলাইনস