চলতি বছরের বাকি সময়ে জার্মানির কারখানায় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে টেসলা। চীনা গাড়ি ও ইলোন মাস্কের রাজনৈতিক অবস্থানের কারণে ইউরোপীয় দেশটির বাজারে বেশ কঠিন পরিস্থিতিতে রয়েছে মার্কিন এ ইভি নির্মাতা। গত জুলাইয়ে জার্মানিতে টেসলার বিক্রি ২০২৪ সালের একই সময়ের তুলনায় অর্ধেকেরও বেশি কমে দাঁড়ায় মাত্র ১ হাজার ১১০ ইউনিটে। তবে টেসলার গ্রুনহাইডে কারখানার প্রধান আন্দ্রে থিরিগ জানান, জার্মানির পাশাপাশি ৩০টি দেশে এ কারখানায় উৎপাদিত গাড়ি সরবরাহ করা হয়। সব বাজার থেকেই বিক্রির ইতিবাচক পূর্বাভাস পাচ্ছেন। খবর ও ছবি রয়টার্স