জাপানে ফের হাজার ছাড়াল দেউলিয়া প্রতিষ্ঠান

জাপানে টানা দ্বিতীয় মাসের মতো দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

শ্রমিক সংকট ও ক্রমাগত পণ্যের মূল্য বাড়ানোর কারণে মূলত ছোট ব্যবসাগুলো চরম আর্থিক সংকটে পড়ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ঋণ তথ্যবিষয়ক গবেষণা সংস্থা টোকিও শোকো রিসার্চ।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে জাপানে ১ হাজার ২৮টি করপোরেট প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেশি। দেউলিয়া হওয়া এসব কোম্পানির মোট ঋণের পরিমাণ ৪১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ দশমিক ৩ বিলিয়ন ইয়েন বা প্রায় ১৫০ কোটি ডলারে।

ওসাকাভিত্তিক ক্রেডিট কার্ড লেনদেনকারী প্রতিষ্ঠান জেনতোশিনের পতনের কারণেই মূলত মোট দায় এত বেড়েছে। প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ ১১৫ দশমিক ১৬ বিলিয়ন ইয়েন। খবর জাপান টুডে

আরও