হাইব্রিড পদ্ধতিতে গতকাল এ সভার আয়োজন করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ইউনাইটেড ফাইন্যান্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোম্পানির চেয়ারম্যান নাজমুল হাসানের সভাপতিত্বে এজিএমে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান; ভারপ্রাপ্ত কোম্পানি সচিব লাবিবা মাহজাবিনসহ পর্ষদ সদস্য, শেয়ারহোল্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ইউনাইটেড ফাইন্যান্সের সার্বিক কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কোম্পানির প্রতি শেয়ারহোল্ডারদের অব্যাহত আস্থা, সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণের জন্য সভায় ইউনাইটেড ফাইন্যান্স কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সুশাসন, টেকসই প্রবৃদ্ধি এবং সব স্টেকহোল্ডারের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।