ডেসকোর দর কমেছে ১৩ শতাংশ

ডেসকোর শেয়ারদর গত সপ্তাহের চার কার্যদিবসে ১২ দশমিক ৮৭ শতাংশ কমেছে।

ডেসকোর শেয়ারদর গত সপ্তাহের চার কার্যদিবসে ১২ দশমিক ৮৭ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৩ টাকা ৭০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ২৭ টাকা ২০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ডেসকোর আয় হয়েছে ৫ হাজার ৪১০ কোটি ৫৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যেখানে আয় হয়েছিল ৪ হাজার ৬৪৪ কোটি ১৫ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে ডেসকোর কর-পরবর্তী লোকসান হয়েছে ৭৮ কোটি ৫৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ২৭০ কোটি ৮২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান কমেছে ৭০ দশমিক ৯৯ শতাংশ।

চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে লোকসান ছিল ৬ টাকা ৮১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৬ টাকা ১৬ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ডেসকোর পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ডেসকোর পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫০ টাকা ৬২ পয়সায়।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেসকোর অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা।

রিজার্ভে রয়েছে ১ হাজার ১০৯ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪। এর মধ্যে সরকারের হাতে রয়েছে ৬৭ দশমিক ৬৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ৬৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৪ শতাংশ ও বাকি ৮ দশমিক ৬৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আরও