বিদ্যুচ্চালিত পিকআপ ট্রাকের পরিকল্পনা বাতিল র‌্যামের

বৈশ্বিক বিদ্যুচ্চালিত গাড়ি খাত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। কারণ প্রত্যাশা ও বাজার চাহিদার গরমিল।

বৈশ্বিক বিদ্যুচ্চালিত গাড়ি খাত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। কারণ প্রত্যাশা ও বাজার চাহিদার গরমিল। ফলে অনেক অটো জায়ান্ট পরিকল্পনায় পরিমার্জন আনছে, আবার কেউ পুরো পরিকল্পনা বাতিল করছে, যার নতুন উদাহরণ র‌্যাম ১৫০০ পিকআপ ট্রাক। পুরোপুরি বিদ্যুচ্চালিত মডেলটি বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে স্টেলান্টিস। কোম্পানিটি বলছে, ইভির চাহিদা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানির এক মুখপাত্র বলেন, ‘উত্তর আমেরিকায় সম্পূর্ণ ব্যাটারিভিত্তিক বিদ্যুচ্চালিত (বিইভি) ট্রাকের চাহিদা কমে যাওয়ায় স্টেলান্টিস তাদের পণ্য কৌশল পুনর্বিবেচনা করছে। তাই পূর্ণাঙ্গ ব্যাটারি ইলেকট্রিক পিকআপের উন্নয়ন পরিকল্পনা বন্ধ করতে যাচ্ছে।’ প্রাথমিক পরিকল্পনা অনুসারে, ট্রাকটি ২০২৪ সালের শেষ নাগাদ বাজারে আসার কথা ছিল। কিন্তু স্টেলান্টিস দুই দফা প্রকল্প পিছিয়ে দেয়। এখন তা পুরো বাতিল হলো। তবে এখনো রÅাম ব্র্যান্ডের অধীনে একটি এক্সটেন্ডেড-রেঞ্জ ইলেকট্রিক ট্রাক বাজারে আনার পরিকল্পনা বজায় রেখেছে স্টেলান্টিস। এ ধরনের ট্রাকে বিদ্যুচ্চালিত জেনারেটরের পাশাপাশি একটি গ্যাসচালিত ইঞ্জিন থাকে। হাইব্রিড ধাঁচের ট্রাকটি আগামী বছর বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে, এক্সটেন্ডেড-রেঞ্জ ট্রাকটির নামে বদল আনা হয়েছে। র‌্যাম চার্জার থেকে এর নাম হতে যাচ্ছে র‌্যাম ১৫০০ আরইভি। এমন এক সময় র‌্যাম বিদ্যুচ্চালিত পিকআপ ট্রাকের সিদ্ধান্ত থেকে পিছু হটল, যখন অবসর ভেঙে দায়িত্ব নিয়েছেন রÅামের সিইও টিম কুনিসকিস। ব্র্যান্ডটির ব্যবসা ক্ষতি মোকাবেলায় ব্যাপক পুনর্গঠন কৌশল হাতে নিয়ে এগোচ্ছেন তিনি। অন্যদিকে নতুন স্টেলান্টিস সিইও আন্তোনিও ফিলোসা এরই মধ্যে সাবেক সিইও কার্লোস তাভারেসের বেশকিছু উদ্যোগে কাটছাঁট শুরু করেছেন। গত জুলাইয়ের শেষ দিকে তিনি প্রতিশ্রুতি দেন, কোম্পানির মুনাফা প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠা ও উল্লেখযোগ্যভাবে উন্নত আর্থিক ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। সামগ্রিকভাবে প্রত্যাশিত হারে ইভি গ্রহণে ধীরগতি দেখছে বৈশ্বিক গাড়ি শিল্প। এছাড়া গাড়ি শিল্পকে কম্বাশ্চন ইঞ্জিন থেকে দূরে সরাতে জো বাইডেনের নেয়া অনেক উদ্যোগ বাতিলের পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইভি কেনার ক্ষেত্রে কর রেয়াতও বাতিল করেছে যুক্তরাষ্ট্র, যার প্রভাব পড়ছে পুরো শিল্পে। খবর সিএনবিসি

আরও