জানুয়ারি-অক্টোবর

ভিয়েতনাম থেকে কফি রফতানি বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ

চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে ভিয়েতনাম থেকে কফি রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে ভিয়েতনাম থেকে কফি রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটির ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিসের দেয়া তথ্যানুযায়ী এ সময় দেশটি ১৩ লাখ ১০ হাজার টন কফি রফতানি করেছে। এটি এর আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৪ শতাংশ বেশি।

ভিয়েতনামের ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস আরো জানায়, রফতানির পরিমাণ বাড়ার পাশাপাশি দেশটির আয়ও বেড়েছে। জানুয়ারি-অক্টোবর পর্যন্ত দেশটিতে কফি রফতানি থেকে আয় দাঁড়িয়েছে ৭৪০ কোটি ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশ বেশি।

এছাড়া ভিয়েতনাম থেকে শুধু অক্টোবরে কফি রফতানি হয়েছে ৭০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৪ দশমিক ৭ শতাংশ বেশি।

বিশ্লেষকরা জানান, আন্তর্জাতিক বাজারে কফির মূল্যবৃদ্ধি, ইউরোপীয় ভোক্তাদের স্থিতিশীল চাহিদা ও দেশটির সরবরাহ পরিস্থিতির উন্নতি এ রফতানি বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।

আরও