পণ্যের দাম বাড়াবে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল

বাণিজ্যযুদ্ধের কারণে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম বাড়ানোর কথা জানিয়েছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি)।

বাণিজ্যযুদ্ধের কারণে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম বাড়ানোর কথা জানিয়েছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি)। এছাড়া অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ভোক্তা ব্যয় কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে চলতি বছরের জন্য আয়ের পূর্বাভাস কমিয়ে এনেছে। ভোক্তাপণ্য জায়ান্টটির শীর্ষ ব্র্যান্ডের মধ্যে রয়েছে প্যামপার্স, টাইড, মিস্টার ক্লিন ও এরিয়েল। পিঅ্যান্ডজির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। অন্যদিকে কাঁচামাল, প্যাকেজিং উপকরণ ও কিছু প্রস্তুত পণ্যের জন্য চীনের ওপর নির্ভর করে তারা। তবে পিঅ্যান্ডজির এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন বাজারের ৯০ শতাংশ পণ্যই স্থানীয়ভাবে উৎপাদন হয়। খবর ও ছবি রয়টার্স

আরও