কৃষকদের বীমা দাবি নিষ্পত্তি করেছে সিনজেনটা বাংলাদেশ। সম্প্রতি যশোরের পুলেরহাটে শস্য বীমার আওতাধীন কৃষকদের এ দাবি নিষ্পত্তি করে প্রতিষ্ঠানটি। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বীমা কভারেজের আওতায় কৃষকদের ফলন নিশ্চিত করতে যশোর অঞ্চলের কৃষকদের নিয়ে কাজ করছে সিনজেনটা বাংলাদেশ, সিনজেনটা ফাউন্ডেশন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং সাধারণ বীমা করপোরেশন। প্রাকৃতিক দুর্যোগের বিপরীতে ক্ষুদ্র কৃষকদের ফসল সুরক্ষায় এ শস্য বীমা সুবিধা সিনজেনটা বাংলাদেশের একটি প্রচেষ্টা।
বীমা দাবি নিষ্পত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনজেনটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হেদায়েত উল্লাহ, কান্ট্রি লিডারশিপ টিম ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিনিধিরা। এসময় তারা যোগ্য কৃষকদের কাছে বীমা দাবী হস্তান্তর করেন।