ফিউচার মার্কেটে বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম

সাপ্তাহিক লেনদেনের শেষদিনে মালয়েশীয় পাম অয়েলের দাম বেড়েছে।

সাপ্তাহিক লেনদেনের শেষদিনে মালয়েশীয় পাম অয়েলের দাম বেড়েছে। রিঙ্গিতের বিনিময় হার কমে যাওয়া, আসন্ন রমজানে চাহিদা বাড়ার সম্ভাবনা ও মৌসুমি উৎপাদন হ্রাস পণ্যটির মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে এপ্রিলে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম শুক্রবার ১০২ রিঙ্গিত বা ২ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ৫০৫ রিঙ্গিতে (১ হাজার ১৫ ডলার ৩৩ সেন্ট)। ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে মালয়েশীয় পাম অয়েলের দাম চলতি সপ্তাহজুড়ে বেড়েছে ৫ দশমিক শূন্য ৪ শতাংশ।

সিঙ্গাপুরভিত্তিক ব্রোকারেজ ফার্ম ফিলিপ নোভার কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যারেন লিম বলেন, ‘ফিউচার মার্কেটে পাম অয়েলের দাম বাড়ার কারণ ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) পণ্যটির মূল্যবৃদ্ধি। এছাড়া রিঙ্গিতের বিনিময় হার কমে যাওয়ায় বিশ্ববাজারে এটির প্রতিযোগিতা বাড়ছে।’

আরও