বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে স্টারলিংক সেবা নিল ইবিএল

বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগ সেবা গ্রহণ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগ সেবা গ্রহণ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ উপলক্ষে গতকাল ব্যাংকের নিজস্ব প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএলের এএমডি আহমেদ শাহীন, এএমডি ও সিওও ওসমান এরশাদ ফয়েজ এবং সিটিও জাহিদুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশে স্টারলিংক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফেলিসিটি আইডিসির সিইও শরফুল আলমসহ সংশ্লিষ্টরা। —বিজ্ঞপ্তি

আরও