সচিবালয়ে গতকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
জানা গেছে, সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে ১৮৮ কোটি ৬৬ লাখ টাকায়। রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রোডিনটর্গ থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনতে ব্যয় হবে ১৬৬ কোটি ৪৩ লাখ টাকা।
অন্যদিকে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৮০ হাজার টন ডিএপি সার আমদানিতে ব্যয় হবে দুই লটে যথাক্রমে ৪৪৩ কোটি ৬ লাখ ও ৪৪২ কোটি ৮৮ লাখ টাকা।
একই প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টন টিএসপি সার কিনতে ব্যয় হবে ২৫২ কোটি ও ২৪৮ কোটি ১৯ লাখ টাকা।
কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৮০ হাজার টন এমওপি সার কিনতে ব্যয় হবে ১৯০ কোটি ১৩ লাখ ও ১৮৯ কোটি ৮২ লাখ টাকা।
এছাড়া সৌদি মাদেন থেকে ৪০ হাজার টন ডিএপি কিনতে ৪৪০ কোটি ৩৩ লাখ এবং কর্ণফুলী ফার্টিলাইজার থেকে ৩০ হাজার টন ইউরিয়া কিনতে ১৩৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় হবে।