ভারতে এমকিউরের সঙ্গে নভো নরডিস্কের অংশীদারত্ব

ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক নভো নরডিস্ক ভারতের এমকিউর ফার্মাসিউটিক্যালসের সঙ্গে অংশীদারত্বে যুক্ত হচ্ছে।

ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক নভো নরডিস্ক ভারতের এমকিউর ফার্মাসিউটিক্যালসের সঙ্গে অংশীদারত্বে যুক্ত হচ্ছে। পুনেভিত্তিক এ কোম্পানির মাধ্যমে ভারতে বিপণন হবে ওয়েগোভি। ওষুধটি মূলত ওজন কমানোর জন্য ব্যবহার হয়, তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কার্যকর এর সক্রিয় উপাদান সেমাগ্লুটাইড। এর কয়েক সপ্তাহ আগে নভো নরডিস্কের প্রতিদ্বন্দ্বী মার্কিন কোম্পানি ইলি লিলি ভারতীয় প্রতিষ্ঠান সিপলার সঙ্গে চুক্তি করেছে। এর আওতায় তিরজেপাটাইড নামের স্থূলতা প্রতিরোধী ওষুধ ভারতে ইয়ারপিক নামে বিক্রি হবে। খবর দ্য হিন্দু

আরও