চলমান প্যারিস অলিম্পিকের মাধ্যমে প্রথমবারের মতো মেগা এ ইভেন্টে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচ। এ বাবদ গ্রুপটি খরচ করেছে ১৬ কোটি ডলার। এ বিষয়ে এলভিএমএইচের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেহনা আহনোঁ বলেন, ‘অলিম্পিক কমিটির সঙ্গে মিলে আমরা এমন কিছু করতে চাই, যা আগে কখনো দেখা যায়নি।’ লুই ভুঁতো, টিফানি ও টাফ হুয়েরের নামি ব্র্যান্ডের প্যারেন্ট কোম্পানি হিসেবেও পরিচিত এলভিএমএইচ। খবর ও ছবি সিএনবিসি