নভেম্বরেও দৈনিক ১.৩৭ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বাড়াবে ওপেক প্লাস

ওপেক প্লাস নভেম্বরেও দৈনিক ১ লাখ ৩৭ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ওপেক প্লাস নভেম্বরেও দৈনিক ১ লাখ ৩৭ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে অক্টোবরেও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়াসহ অন্য সহযোগী দেশকে নিয়ে গড়ে ওঠা জোটটি একই পরিমাণ উত্তোলন বাড়িয়েছিল। খবর সিএনবিসি।

ওপেক প্লাস চলতি বছর দৈনিক ২৭ লাখ ব্যারেলের বেশি জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বৈশ্বিক চাহিদার প্রায় ২ দশমিক ৫ শতাংশ। বাজার হিস্যা পুনরুদ্ধারের লক্ষ্যে দেশগুলো পণ্যটির উত্তোলন বাড়াচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকরা বলছেন, নভেম্বরে তুলনামূলক কম উত্তোলন বৃদ্ধির কারণে জ্বালানি তেলের দাম স্বল্পমেয়াদে কিছুটা বাড়তে পারে।

এদিকে রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলার পরও ভারতের পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বাজারে পর্যাপ্ত রুশ জ্বালানি তেলের সরবরাহ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতের একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ভারত এখনো সমুদ্রপথে রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয় চালিয়ে যাচ্ছে।

এছাড়া ভারত আরো বেশি জ্বালানি তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) যুক্তরাষ্ট্র থেকে কেনার কথা ভাবছে বলে জানিয়েছেন কর্মকর্তা। তবে এটি নয়াদিল্লি ও ওয়াশিংটনের বাণিজ্য আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে।

আরও