শেয়ার বিক্রি করবেন দুই ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ব্যাংক দুটি হলো ব্যাংক এশিয়া পিএলসি ও সাউথইস্ট ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ব্যাংক এশিয়া: ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসাইন ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রি করবেন তিনি।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৮ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৮ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংক এশিয়ার পর্ষদ।

সাউথইস্ট ব্যাংক: সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রি করবেন তিনি।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে সাউথইস্ট ব্যাংকের পর্ষদ।

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৪২ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংক এশিয়ার ইপিএস হয়েছে ২ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৯ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংক এশিয়ার ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ২২ পয়সায়।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সাউথইস্ট ব্যাংকের ইপিএস হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৪৯ পয়সায়।

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৪ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি সাউথইস্ট ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৯ পয়সায়।

আরও