হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা

আগামীতে সরবরাহ আরো বাড়বে। তখন দাম আরো কমে আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা।

দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় কেজিতে দরপতন হয়েছে ১৫ টাকা। আগামীতে সরবরাহ আরো বাড়বে। তখন দাম আরো কমে আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা।

হিলির স্থানীয় বাজার ঘুরে গতকাল দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ রয়েছে। পুরনোর পাশাপাশি বাজারে উঠতে শুরু করেছে নতুন পাতা পেঁয়াজও। এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বণিক বার্তাকে বলেন, ‘বাজারে এখনো পুরনো পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এর মধ্যে উঠতে শুরু করেছে নতুন জাতের পাতা পেঁয়াজও। পাশাপাশি কৃষকদের মজুদে থাকা পুরনো পেঁয়াজও বাজারে আসছে। সব মিলিয়ে মোকামে পেঁয়াজ সরবরাহ আগের তুলনায় বেশ খানিকটা বাড়ায় দাম অনেকটা কমে গেছে। আগে যে পেঁয়াজের মণ ছিল ২ হাজার টাকা, তা এখন ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।’

আরও