ব্লক মার্কেটে ১২৭ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১২৬ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১২৬ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৯৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলো হচ্ছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড, রেনাটা পিএলসি ও আইএফআইসি ব্যাংক পিএলসি।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২১ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ১২ টাকা ৫০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২০ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৬৪ টাকা ৭০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ সোশ্যাল ইসলামী ব্যাংকের ৯ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮ টাকা ৭০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২১৫ টাকা ৩০ পয়সায়। গ্রামীণফোনের ৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৮১ টাকা ৯০ পয়সায়। ডিবিএইচ ফাইন্যান্সের ৩ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩০ পয়সায়। ব্লক মার্কেটে কেডিএস অ্যাকসেসরিজের ২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে রেনাটার ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ও আইএফআইসি ব্যাংকের ২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও