সরকারকে ৫০ কোটি টাকা লভ্যাংশ দিল ইডকল

রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) বিগত ২০২৪-২৫ অর্থবছরের মুনাফা থেকে সরকারকে ৫০ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে।

রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) বিগত ২০২৪-২৫ অর্থবছরের মুনাফা থেকে সরকারকে ৫০ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও ইডকলের চেয়ারম্যান মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং অর্থ বিভাগের সচিব ও ইডকলের পরিচালক ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ, ডেপুটি সিইও ও সিএফও এসএম মনিরুল ইসলাম, চিফ ইনভেস্টমেন্ট অফিসার নাজমুল হক, হেড অব রিনিউয়েবল এনার্জি মো. এনামুল করিম পাভেল, কোম্পানি সচিব এম মফতুন আহমেদ এবং ইভিপি (করপোরেট অ্যাফেয়ার্স) নাজমুল হক ফয়সল। —বিজ্ঞপ্তি

আরও