প্রগতি ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফের চেয়ারম্যানের পদ ছাড়লেন খলিলুর রহমান

প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান।

তিনি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ১৩ জুলাই পৃথক দুটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে তিনি পদত্যাগের আবেদন করেন।

চিঠি দুটিতে তিনি উল্লেখ করেন, ব্যস্ত কর্মসূচির কারণে আগামী দিনগুলোয় প্রতিষ্ঠান দুটির দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময় দিতে পারবেন না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে কোম্পানির পরিচালক পদ থেকে অব্যাহতি চেয়েছেন খলিলুর রহমান।

অন্যদিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের কাছে পাঠানো পৃথক চিঠিতে চেয়ারম্যান ও পরিচালক উভয় পদ থেকেই পদত্যাগের আবেদন জানিয়েছেন তিনি। পদত্যাগপত্রে খলিলুর রহমান জানান, ব্যস্ত কর্মসূচির কারণে ভবিষ্যতে প্রতিষ্ঠান দুটির দায়িত্ব পালনে প্রয়োজনীয় সময় দেয়া তার পক্ষে সম্ভব হবে না। তাই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করেছেন।

আরও