কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে গত নভেম্বরে পাকিস্তান থেকে আমদানীকৃত ওষুধ নিষিদ্ধ করে আফগানিস্তান। এ পদক্ষেপের কারণে সংকটে পড়েছে আফগানরা। কাবুলের দোকানদাররা বলছেন, বিশেষ করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় অনেক ওষুধ এখন দ্বিগুণ বা বেশি দামে বিক্রি হচ্ছে। এর আগে আফগানিস্তানের ওষুধ বাজারের প্রায় ৭০ শতাংশই পাকিস্তান থেকে সরবরাহ হতো। এর বদলে দেশটি নিজস্ব উৎপাদন বৃদ্ধি এবং চীন, ভারত, ইরান ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন সরবরাহ চুক্তির দিকে ঝুঁকছে। খবর নিক্কেই এশিয়া