দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) যৌথ উদ্যোগে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল পোর্ট পেমেন্ট প্রক্রিয়া চালু করেছে। এ উপলক্ষে এইচএসবিসি ও সিপিএ যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সিপিএর ঊর্ধ্বতন প্রতিনিধি, শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তি, গ্লোবাল পোর্ট অপারেটর, শিপিং ও সিঅ্যান্ডএফ এজেন্ট, টেকনোলজি পার্টনার এবং এইচএসবিসির কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান ও এইচএসবিসি বাংলাদেশের মার্কেটস অ্যান্ড সিকিউরিটিজ সার্ভিসেস প্রধান বাশার এম তারেক। —বিজ্ঞপ্তি