গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সম্প্রতি প্রাইম ব্যাংক-এর ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইম একাডেমিয়া’-এর উদ্যোগে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও গাকৃবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের আর্থিক জ্ঞান ও ক্যারিয়ার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন। তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মোন্নয়ন, নৈতিক নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন।

অপর কীনোট স্পিকার প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান বলেন, আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলায় সীমাবদ্ধ নয়; এটি সুযোগের সম্প্রসারণ, বৈষম্য হ্রাস এবং টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি সমন্বিত প্রক্রিয়া।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ রায়হান, পিএইচডি এও অধ্যাপক ড. জীবন চন্দ্র দাস উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

আরও