কফির মজুদ কমে যাওয়া ও ব্রাজিলে ফসল সংগ্রহে সাময়িক ধীরগতির কারণে বাজারে এ ঊর্ধ্বগতি দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার।
আইসিইর সনদপ্রাপ্ত কফির মজুদ ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ২৭ জুলাই পর্যন্ত মজুদ ছিল ২ লাখ ৯২ হাজার ৮১০ ব্যাগ, এক সপ্তাহ আগে যা ছিল ৩ লাখ ২৯ হাজার ৮৭০ ব্যাগ। অন্যদিকে গত বছরের একই সময় মজুদ ছিল আট লাখের বেশি ব্যাগ।
বাজারসংশ্লিষ্টরা জানান, বিশ্বের শীর্ষ কফি উৎপাদক ব্রাজিলে সপ্তাহান্তে বৃষ্টির কারণে ফসল সংগ্রহের গতি কিছুটা কমেছে। তবে আবহাওয়া পূর্বাভাস প্রতিষ্ঠান ভাইসালা জানায়, আগামী ১০ দিনে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকবে। ফলে ফসল সংগ্রহে বড় ধরনের বিলম্ব হওয়ার আশঙ্কা নেই।
কোকোর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে সম্প্রতি। লন্ডনে আইসিই কোকোর দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি টন ৩ হাজার ৮৮৬ পাউন্ডে দাঁড়ায়। তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর বাজার কিছুটা ঘুরে দাঁড়ায় দিনের শুরুতে।