এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০১ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের সবচেয়ে বেশি ২৭ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৩৬ টাকা ৩০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২২ কোটি ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬০ টাকা ৬০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ সিটি ইন্স্যুরেন্সের ১২ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১০১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ প্যারামাউন্ট টেক্সটাইলের ৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৩ টাকায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৬ টাকা ৬০ পয়সায়। সানলাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৩ টাকা ৭০ পয়সায়। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৯৬ টাকা ৮০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে ড্যাফোডিল কম্পিউটার্সের ৪ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৮ টাকা ২০ পয়সায়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৫ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে উত্তরা ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৫০ পয়সায়।