তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৭ কোটি ৯৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে স্ট্যান্ডার্ড সিরামিকের নিট লোকসান কমেছে ১৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পাটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৩১ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫০ টাকা ১২ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৭ টাকা ৮৪ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ১৪ টাকা ৮২ পয়সায়।
১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকের অনুমোদিত মূলধন ১০ কোটি ও পরিশোধিত মূলধন ৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা।
পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩২ কোটি ৩৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৪ লাখ ৬০ হাজার ৬৫০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ২৮ দশমিক ২৪ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬৪ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার রয়েছে।