মালয়েশীয় পাম অয়েল

টনে প্রায় ৪ হাজার রিঙ্গিতে লেনদেনের পূর্বাভাস

মালয়েশীয় পাম অয়েল চলতি বছর টনপ্রতি ৪ হাজার রিঙ্গিতের কাছাকাছি দামে লেনদেনের পূর্বাভাস দিয়েছেন এক শিল্প বিশ্লেষক।

মালয়েশীয় পাম অয়েল চলতি বছর টনপ্রতি ৪ হাজার রিঙ্গিতের কাছাকাছি দামে লেনদেনের পূর্বাভাস দিয়েছেন এক শিল্প বিশ্লেষক। গত বৃহস্পতিবার দেশটিতে এক শিল্প সম্মেলনে গোদরেজ ইন্টারন্যাশনালের পরিচালক এবং ভোজ্যতেল বাজার বিশ্লেষক দোরাব মিস্ত্রি এমন পূর্বাভাস দেন। তবে প্রতিদ্বন্দ্বী সয়াবিন তেলের জন্য প্রতিযোগিতার কারণে আগামী মাসে স্বল্পমেয়াদে দাম বেড়ে ৪ হাজার ৮০০ রিঙ্গিতে পৌঁছতে পারে বলেও জানান তিনি। খবর রয়টার্স।

এর আগে গত বছরের নভেম্বরে দোরাব মিস্ট্রি পূর্বাভাস দিয়েছিলেন, ২০২৫ সালের জুন পর্যন্ত মালয়েশীয় পাম অয়েলের দাম ৫ হাজার রিঙ্গিতের ওপরে বা আশপাশে থাকবে।

শিল্প সম্মেলনে তিনি বলেন, ‘রমজানের আগে ফেব্রুয়ারিতে ভোজ্য তেলটির দাম সাময়িকভাবে বাড়তে পারে। আগামী মার্চের শুরুতে রমজান শুরু হবে।’

আরও