ইতালির গাড়ি নির্মাতা কোম্পানি স্টেলান্টিসের উৎপাদন ২০২৪ সালে আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমে গেছে। উৎপাদন নেমে এসেছে ৪ লাখ ৭৫ হাজার ৯০ ইউনিটে, যা ১৯৫০ সালের পর সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালে কোম্পানিটি সাড়ে সাত লাখের বেশি গাড়ি উৎপাদন করেছিল। চীনের সঙ্গে প্রতিযোগিতা, বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাণে বিধিগত অনিশ্চয়তা ও চাহিদা কমায় উৎপাদনে ধস নেমেছে। এসব কারণে স্টেলান্টিসের মিরাফিওরি প্লান্টেই উৎপাদন ৭০ শতাংশ পর্যন্ত কমে গেছে। ফাইন্যান্সিয়াল টাইমস