এনবিআরের বিজ্ঞপ্তি

দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু

ব্যক্তিশ্রেণীর করদাতা অনলাইনে আয়কর বিবরণী বা ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যায় পড়লে তাদের সহায়তা দিতে সব কর অঞ্চলে হেল্প ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ব্যক্তিশ্রেণীর করদাতা অনলাইনে আয়কর বিবরণী বা ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যায় পড়লে তাদের সহায়তা দিতে সব কর অঞ্চলে হেল্প ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতা নিজ কর অঞ্চলে সশরীরে অথবা সংশ্লিষ্ট অঞ্চলের মোবাইল নম্বরে ফোন দিয়েও সেবা নিতে পারবেন। এনবিআর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর বলছে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গত ৪ আগস্ট ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সহজেই রিটার্ন দাখিল করতে পারছেন। এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন জানিয়ে এনবিআর বলছে, এরই মধ্যে ৬ লাখ ৩৫ হাজার করদাতা ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিল করেছেন।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগুজে রিটার্ন দাখিল করতে পারবেন।

আরও