শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির (ইসি) ৯২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে বুধবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন ও ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক এবং কমিটির সদস্য প্রকৌশলী মো. তৌহীদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, আক্কাচ উদ্দিন মোল্লা ও খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ্ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।