সৌদি আবাসিক রিয়েল এস্টেট খাতে লেনদেনে প্রবৃদ্ধির শীর্ষে মদিনা

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে লেনদেন হয়েছে প্রায় ৩৩ বিলিয়ন বা ৩ হাজার ৩০০ কোটি ডলার।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে লেনদেন হয়েছে প্রায় ৩৩ বিলিয়ন বা ৩ হাজার ৩০০ কোটি ডলার। এর মধ্যে আবাসিক রিয়েল এস্টেটে লেনদেনের আকার ছিল ২ হাজার কোটি ডলারের বেশি বা মোট লেনদেনের ৬৩ শতাংশ। অর্থাৎ বছরের প্রথমার্ধে সৌদি আরবের রিয়েল এস্টেট বাজারে মূল চালিকাশক্তি ছিল আবাসন খাত। নাইট ফ্র্যাঙ্কের রেসিডেনশিয়াল মার্কেট ওভারভিউ অনুযায়ী, এ সময় আবাসিক রিয়েল এস্টেট বাজারে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যায় মদিনায়। শহরটিতে ৯০ কোটি ৬০ লাখ ডলারের লেনদেন হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৪৯ শতাংশ বেশি। খবর অ্যারাবিয়ান বিজনেস

আরও