এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার। ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে গতকাল অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোর্শেদ। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহাদত শিকদার, ব্রিগেডিয়ার জেনারেল শামস্ মোহাম্মদ মামুন, ব্রিগেডিয়ার জেনারেল মো. এহ্সানুল হক, ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ এবং স্বতন্ত্র পরিচালক আনিসউদ্দিন আহমদ খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী ও ভারপ্রাপ্ত কোম্পানি সচিব উন্মেষ রায় হিমেল। এছাড়া সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।