চীনে উৎপাদন খরচ ৪৫ মাসে সর্বোচ্চ

চীনে উৎপাদক পর্যায়ে মূল্যস্ফীতি বা কারখানায় উৎপাদন খরচ গত ৪৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

একই সঙ্গে দেশটিতে ভোক্তা পর্যায়েও পণ্যমূল্য বেড়েছে। চলতি সপ্তাহে চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) এ তথ্য প্রকাশ করেছে। মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির সরকারি তথ্য বলছে, গত এপ্রিলে চীনের প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এনবিএসের পরিসংখ্যানবিদ হুও লিহুই এক বিবৃতিতে জানান, মূলত নন-ফেরাস মেটাল (তামা বা অ্যালুমিনিয়াম জাতীয় ধাতু), তেল, গ্যাস ও প্রযুক্তিগত সরঞ্জামের দাম বেড়ে যাওয়াই এর মূল কারণ। খবর রয়টার্স

আরও