মীর আক্তারের শেয়ার দর বেড়েছে ৩০ শতাংশ

প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর গত সপ্তাহের চার কার্যদিবসে ৩০ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৬ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে যা ছিল ২৮ টাকা। এতে সপ্তাহ শেষে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মীর আক্তারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা, এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৫৬ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মীর আক্তারের ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৫১ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মীর আক্তারের ইপিএস হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫০ টাকা ৯৯ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ।

আলোচ্য হিসাব বছরে মীর আক্তারের ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএনভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৮১ পয়সায়।

২০২১ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় মীর আক্তার হোসেন লিমিটেড। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৯৭ কোটি ৪১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭। এর মধ্যে ৪৮ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৩২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।

আরও