দেশের অন্যতম সামুদ্রিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের যৌথভাবে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি বাস্তবায়ন করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) পিএলসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। শনিবার নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ডিজিটাল প্লাটফর্মটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এবং ইবিএল এমডি আলী রেজা ইফতেখার। এ সময় ইবিএলের এএমডি আহমেদ শাহীন, এএমডি ও সিওও ওসমান এরশাদ ফয়েজ, ডিএমডি ও করপোরেট ব্যাংকিং প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী, ডিএমডি ও ট্রেজারি প্রধান মেহদী জামান, ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, ট্রানজেকশন ব্যাংকিং প্রধান মো. জাবেদুল আলম, ডিজিটাল আর্থিক পরিষেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী এবং কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম। —বিজ্ঞপ্তি