ড্যাফোডিলের মূলধন বৃদ্ধির প্রস্তাব বাতিল

অঙ্গপ্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে ঋণ নিয়ে মূলধন বাড়াতে চেয়েছিল ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি।

অঙ্গপ্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে ঋণ নিয়ে মূলধন বাড়াতে চেয়েছিল ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি। এ প্রস্তাবে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সম্মতিপত্র বাতিল করেছে কমিশন। গত মঙ্গলবার কমিশনের ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে ৪৬ কোটি ৭০ লাখ টাকা ঋণ নেয় ড্যাফোডিল কম্পিউটারস। ঋণের টাকা দিয়ে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি তথা ইকুইটিতে রূপান্তর করতে চেয়েছিল কোম্পানিটি, যা বাতিল করেছে বিএসইসি।

অন্যদিকে দুয়ার সার্ভিসেসের গত ২৫ জুন করা ‘‌কিউআইও প্রত্যাহার আবেদন’ শীর্ষক আবেদনটি কমিশনে গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ ডিসেম্বর কমিশনের ইস্যু করা কিউআইও সম্মতিপত্রটি বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও