ব্লক মার্কেটে ১৯৯ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৮২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১২৬ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, এমএল ডায়িং, শার্প ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং মিলস ও গ্রামীণফোন।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সিটি ইন্স্যুরেন্সের সবচেয়ে বেশি ৩৬ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২৩ টাকা ৭০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ এসবিএসি ব্যাংকের ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭ টাকা ৩০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ এমএল ডায়িংয়ের ১২ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৭ টাকায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ শার্প ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৩ টাকা ৮০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ১১ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৮ টাকা ২০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১৭ টাকা ২০ পয়সায়। সামিট অ্যালায়েন্স পোর্টের ৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬১ টাকা ৪০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৪ টাকা ৪০ পয়সায়। মালেক স্পিনিং মিলসের ৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৯ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে গ্রামীণফোনের ৭ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৫০ টাকা ৩০ পয়সায়।

আরও