সিবিওটিতে কমেছে সয়াবিনের দাম

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তিন মাস পর প্রথমবারের মতো প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের দাম ১০ ডলারের নিচে নেমে এসেছে।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তিন মাস পর প্রথমবারের মতো প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের দাম ১০ ডলারের নিচে নেমে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুকূল আবহাওয়ার কারণে ফলন বাড়ার প্রত্যাশা ও মজুদ বাড়ার খবর দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

সিবিওটিতে গতকাল লেনদেনের শুরুর সময় প্রতি বুশেল গমের দাম নেমে আসে ৯ ডলার ৯৮ সেন্টে, যা ৯ এপ্রিলের পর সর্বনিম্ন। যদিও পরে বেচাকেনার এক পর্যায়ে খাদ্যশস্যটির দাম কিছুটা বেড়ে বুশেলপ্রতি ১০ ডলার ৭ সেন্টে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) গত শুক্রবার জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমে দেশটিতে মোট সয়াবিন মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ৩১ কোটি বুশেলে। এর আগে ২৯ কোটি ৫০ লাখ বুশেল মজুদের পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।

ইউএসডিএ সয়াবিন উৎপাদনের পূর্বাভাস কিছুটা কমিয়ে ৪৩৩ কোটি ৫০ লাখ বুশেলে নামিয়ে এনেছে। তবে ব্যবসায়ীরা মনে করছেন, যদি আবহাওয়া অনুকূল থাকে তাহলে ফলন বাড়বে।

আরও