যমুনা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্ম সচিব খন্দকার নূরুল হক এবং যমুনা ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ডিএমডি একেএম আতিকুর রহমান, হেড অব ট্রেজারি মো. মেহেদি হাসান। —বিজ্ঞপ্তি